ভৈরবে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৫ 

১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে তিন নারীসহ পাঁচ জন নিহত

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে তিন নারীসহ পাঁচ জন নিহত © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে তিন নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। 

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। তারা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি-অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়া (২২)। নিহত অপর তিনজন নারী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর নীলকুঠি এলাকা থেকে দু’টি কাভার্ডভ্যান ভৈরব যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয় তখন সিএনজিচালিত-অটোরিকশা ওভারটেক করতে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসতে দেখে অটোরিকশাটি দুই কাভার্ডভ্যান মাঝে ঢুকে প্রথমে সামনেরটিকে ধাক্কা দেয় এবং পরে পেছন থাকা অপর কাভার্ডভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দু’জন পুরুষ এবং তিনজন নারীর মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজু মিয়া জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত-অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়। কাভার্ডভ্যান দু’টি আটক করে থানায় নেয়া হয়েছে, কিন্তু চালক দু’জন পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬