বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালুর তারিখ ঘোষণা

১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড

ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড © সংগৃহীত

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশি সরকারি পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা সুবিধা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। সাধারণ নাগরিকরা এ সুবিধা পাবেন ২ জানুয়ারি থেকে।  

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত থাইল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। আবেদনের ১০ দিনের মধ্যে ই-ভিসা আবেদনকারীর ই-মেইলে পাঠানো হবে।  

এর পাশাপাশি, ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। থাইল্যান্ড সরকার ইতোমধ্যেই ৬৯টি দূতাবাসে ই-ভিসা সুবিধা চালু করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটি ভ্রমণ পিপাসুদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন এক যুগান্তকারী পরিবর্তন আনবে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬