নির্বাচনের ধারণা নয়, রোডম্যাপ চায় বিএনপি: মির্জা আব্বাস

১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা মির্জা আব্বাস। তবে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন মাত্র কিন্তু বিএনপি নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে।   

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে  সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘এদেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকে মুখ বাঁকা হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে, এটা একটু আমাদেরকে জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কারের জন্য অপেক্ষা করব। কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না।’

তিনি আরও বলেন, 'আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে। মানুষ আজকে বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। আমরা চাই, এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক।’    

তিনি উল্লেখ করেন, 'সংস্কার যুগ যুগ ধরে চলবে, এটা নতুন কিছু নয়। এটা প্যাকেট নয় যে একটা প্যাকেটে করে এনে আমি সব সংস্কার একবারে করে ফেলব। সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন। আমরা আশা করছি, এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে।'

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬