মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বিএনপি

১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
মির্জা ফখরুল ইসলাম

মির্জা ফখরুল ইসলাম © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। এখন তিনি অনেকটাই সুস্থ বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন। তিনি বিএনপি মহাসচিবের খোঁজ রাখছেন।

মির্জা ফখরুল ইসলাম এখন অনেকটা সুস্থ জানিয়ে এতে আরও বলা হয়, মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচে হবে।
 
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার সঙ্গে আছেন।

এর আগে সকাল ১০টার পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতির বেদীতে আসেন মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। এ সময় অতিরিক্ত ভিড়ে তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

ট্যাগ: বিএনপি
নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬