স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ মির্জা ফখরুল

১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জাতীয় স্মৃতিসৌধে এসে অসুস্থ মির্জা ফখরুল

জাতীয় স্মৃতিসৌধে এসে অসুস্থ মির্জা ফখরুল © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবীর খান।

শায়রুল কবির বলেন, 'জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করানো হয়েছে।'  সর্বশেষ খবর অনুযায়ী তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।' 

তিনি আরও বলেন, 'সর্বশেষ খবর অনুযায়ী মির্জা ফখরুল অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। বিএনপি মহাসচিবের সঙ্গে হাসপাতালে গিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। 

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬