মীরবাড়ী দূরন্ত ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

১৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ক্লাবের সদস্যরা

ক্লাবের সদস্যরা © টিডিসি ফটো

মীরবাড়ী দূরন্ত ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এক দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র লোকজনের মাঝে ৭০টি কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়ার ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের প্রধান মো. মোবারক হোসেন, এসআই সফিক, কোটালীপাড়া স্যানিটারি ইন্সপেক্টর মো. সেলিম মীর, সাদুল্লাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পবিত্রা বিশ্বাস, ক্লাবের সভাপতি সোহাগ মীর, সহসভাপতি হানিফ মীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হামীম মীর, এবং শাহিন মীর, খোকন মীর, ফজলুল হক মীর, সঞ্জীব বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হতদরিদ্র সাধারণ জনগণ।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হামীম মীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, এই ক্লাব ভবিষ্যতে মানব কল্যাণে নিয়োজিত থাকতে চায়। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে পিছিয়ে না রেখে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে আমরা কাজ করে যাব। 

তিনি আরও বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে সাবলম্বী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় উপস্থিত সবাই ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্লাবের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬