জোরদার হচ্ছে আ’লীগ নেতাকর্মী গ্রেফতার অভিযান

১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM

© সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে গ্রেফতার অভিযান আরও জোরদার করা হচ্ছে। গ্রেপ্তার অভিযান আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলাফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদের গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আমরা কিছু এক্টিভিটি লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তার ফলাফল হয়তো আপনারা দেখতে পাবেন। 

তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামনে আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টগুলোকে কীভাবে সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬