সড়ক দুর্ঘটনায় ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM

© প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সোলাইমান হোসেন (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান ইন্দ্রপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে এবং বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদ্রাসার ছাত্র।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

সোলাইমানের ভগ্নিপতি হৃদয় হাওলাদার জানান, মাদ্রাসার ছুটি শেষে ভগ্নিপতির সঙ্গে ঘুরতে গিয়ে সোলাইমান গালুয়া বাজারে রাস্তা পারাপারের সময় ভান্ডারিয়াগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এই বিষয়ে ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ইজিবাইকের ধাক্কায় সোলাইমানের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি সোলাইমানকে হাসপাতালে নিয়ে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬