সাকিবের কারসাজি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
সাকিব আল হাসান ও সালেহউদ্দিন আহমেদ

সাকিব আল হাসান ও সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেয়ার কারসাজির অভিযোগে ২০২২ সালে বিএসইসির তদন্তে সাকিব আল হাসানের নাম ওঠে আসে। শেয়ার কারসাজির অভিযোগে জরিমানার মুখেও পড়েন এই ক্রিকেটার। সবশেষ ২৪ সেপ্টেম্বর তাকে ৫০ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল। চুরি-দুর্নীতি অনেক দেশেই হয়, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।’

সালেহউদ্দিন বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না। চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বন্ধ হয়নি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলায় দ্রুত স্বস্তি না দিতে পারলে সংস্কারের জন্য মানুষের ধৈর্য থাকবে না। এজন্য মধ্যমেয়াদি সমন্বিত পদক্ষেপ দরকার।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬