ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত

স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত © সংগৃহীত

ময়মনসিংহে জংশনে ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় জংশনের ১ নম্বর ও ২ নম্বর লাইন ব্লকের মেইন লাইনে ৪০৬ বগিটি উল্টে যায়।

ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান’স ফোরামের একটি পোস্ট থেকে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন কমিউটার ট্রেন ময়মনসিংহ জংশনের ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইন দিয়ে ছেড়ে যাওয়া সময় ট্রেনের গ বগি লাইনচ্যুত হয়ে পড়ে।


 
শেষ খবর পাওয়া পর্যন্ত লাইন ঠিক হওয়ার আগে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন ময়মনসিংহে প্রবেশ বন্ধ রয়েছে।

তবে এ বিষয়ে জানতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬