এক মাছে কপাল খুললো জেলের, দাম ছাড়ালো ৩ লাখ

১৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
জাতভোল মাছ

জাতভোল মাছ © টিডিসি ফটো

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের বাটুলা নদীতে এক জেলের জালে ধরা পড়ল সাড়ে ৩২ কেজি ওজনের একটি জাতভোল মাছ। যা তিন লাখ ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লােকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন বলেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাতভোল মাছ ধরা পড়ে। যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, জাতভোল মাছের ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬