সিলেটে সড়কে ঝরল দুই প্রাণ

১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
দুর্ঘটনা কবলিত বাস

দুর্ঘটনা কবলিত বাস © সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ আহত হয়েছেন চারজন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লালারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর সিলেট নগরীর কিনব্রিজের সামনে থেকে ৫ জন যাত্রী একটি অটোরিকশা ভাড়া করে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। পথে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬