ওমরাহ পালন করল সেই ভাইরাল শিশু রিফাত

১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
মাদ্রাসাপড়ুয়া শিশুটির নাম রিফাত

মাদ্রাসাপড়ুয়া শিশুটির নাম রিফাত © সংগৃহীত

ক্লাসে শিক্ষক প্রশ্ন করছেন, আমাদের জাতীয় মাছ কী? এক ছোট্ট শিশু আত্মবিশ্বাসের সঙ্গে চিৎকার করে উত্তর দিল, জাতীয় মাছ পাঙাশ! ছোট্ট হয়েও শিশুটি যেন যৌক্তিক উত্তরই দিয়েছিল। ইলিশ খাওয়ার কিংবা সরাসরি দেখার সৌভাগ্য হয় না তো অনেকেরই। যার ফলে অবুঝ সেই শিশুটির বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। মাদ্রাসাপড়ুয়া সেই শিশুটির নাম রিফাত। সম্প্রতি রিফাত ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছে। পবিত্র ওমরাহ পালন করেছে সে।

জানা গেছে, সৌদি প্রবাসী শাহজাহান মিয়া অর্থায়নে ওমরাহ পালন করেছে জাতীয় মাছ পাঙাস বলে ভাইরাল হওয়া শিশু রিফাত। তার ওমরাহ পালনের ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে শোনা গেল, শিশু রিফাতের মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ মধুর ধ্বনি। 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক পশ্চিমপাড়া আব্দুস ছোবহান তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানীয়া মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী রিফাত।

জানা গেছে, রিফাতের মাদ্রাসার শিক্ষকসহ মোট ৬ জন পবিত্র ওমরাহ পালন করতে গেছেন। ওমরাহ পালনের খরচ দিয়েছেন সৌদি প্রবাসী শাহজাহান মিয়া। 

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬