‘শেখ হাসিনা ভারতের পুতুল’

১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন © সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা নন। শেখ হাসিনাকে ভারত ফ্লাট করেছিল তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সে ভারতের পুতুল, তাকে ভারত যেভাবে নাচাতো, সেভাবেই নাচতো।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত মৌলভীবাজার উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই এমপি বলেন, ‘শেখ হাসিনা ভারতের নির্দেশনায় যা যা দরকার ছিল, সবই দিয়েছেন। এমনকি দিয়ে তিনি নিজেই স্বীকার করেছেন, আমি যা ভারতকে দিয়েছি ভারত কখনোই তা ভুলতে পারবে না। এটা কোনো দেশপ্রেমিক রাজনীতিবিদের বক্তব্য হতে পারে না। ভারতের দালাল কে দেশবাসী এখন ঠিকই বুঝে গেছে।

তিনি আরও বলেন, ‘আগামী ২০২৫ সাল বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় সৃস্টি হবে। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি গণহত্যাকারী হিসেবে দেশবাসী চিহ্নিত করেছে। এদের  কিছু থাকবে না। এ গণহত্যাকারী দলটি দীর্ঘদিন দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তারা শুধু রাম রাজত্ব নয় দেশকে লুটেপুটে খেয়ে গেছে।’ 

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বিএনপি নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। 

ট্যাগ: বিএনপি
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬