৪ জেলায় অব্যাহত থাকবে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ

১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
শীত

শীত © ফাইল ফটো

এ বছর এ ডিসেম্বরের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। এরইমধ্যে উত্তরের জেলা পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে  মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা শিগগিরই কমার সম্ভাবনা নেই। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (১৫ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওইদিন ফের সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর সোমবার (১৬ ডিসেম্বর) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। 

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন ২৫ অ…
  • ০৮ অক্টোবর ২০২৬
১০৬ প্রাথমিক বিদ্যালয়ের ৭৩টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
  • ০৮ অক্টোবর ২০২৬
খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স পেতে রাখতে হবে বাংলা কিউ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রথম প্রফের সময়সূচি পরিবর্তনের দাবি ঢাবি অধিভুক্ত মেডিকেল …
  • ০৮ অক্টোবর ২০২৬