ময়লাভর্তি ড্রেনে পড়ে যুবকের মৃত্যু

১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
মো. মঞ্জু

মো. মঞ্জু © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে সড়কের ওপর নির্মিত ড্রেনের কালভার্টের ওপর থেকে ড্রেনে পড়ে মো. মঞ্জু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে পৌরসভার টাউন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, স্থানীয়রা তাকে ড্রেন থেকে উদ্ধারে ব্যর্থ হয়ে চরফ্যাশন ফায়ার সর্ভিসকে খবর দিলে রাত ৯টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক ওই গ্রামের মৃত্যু আনোয়ার আলী মাঝির ছেলে এবং তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানান, যুবক মুঞ্জু রাত ৮ টার সময় ড্রেনের ওপর নির্মিত কালভার্টের হাঁতুলীর ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ তিনি পা ফসকে ময়লা ভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টা করে ময়লা ভর্তি গভীর ড্রেন থেকে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান লিখন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ড্রেন থেকে যুবককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬