শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

১৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা © টিডিসি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা জামায়াতের আমির মো. আবদুল আলিম, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ,  প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনের প্রাক্কালে ষড়যন্ত্রকারীরা দেশের সূর্যসন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করে।  তারা বেঁচে থাকলে দেশ হয়তো আরও এগিয়ে যেত।

বুদ্ধিজীবীরা বাংলাদেশ নিয়ে  যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
  • ০৮ অক্টোবর ২০২৬
এবার কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ
  • ০৮ অক্টোবর ২০২৬