‘যাকে র এজেন্ট বলছেন, তাকেই পাশে পেয়েছি’—পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল

১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
আসিফ নজরুল ও আসিফ মাহমুদ

আসিফ নজরুল ও আসিফ মাহমুদ

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট বলে অপবাদ দেওয়ায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। এ সময় বিভিন্ন আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে আসিফ মাহমুদের দেয়া পোস্টটি শেয়ার করেন আসিফ নজরুল। তবে শেয়ার দেয়া পোস্টের ক্যাপশনে তিনি কিছু লিখেননি।

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‘যাকে ‘র’ এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাঁকেই সবচে বেশি পাশে পেয়েছি আমরা।’

আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন, ‘এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।’

আর চুপ থাকতে পারেননি জানিয়ে এই উপদেষ্টা লেখেন, ‘সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আরকি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু 'র' এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও 'র' পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।’

আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, নাহলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।’

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬