ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রতিবাদ

১১ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদযাত্রা

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদযাত্রা © সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছাবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদলিপি জমা দেওয়া হবে।

পদযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার সামনে কয়েকজন পুলিশ সদস্য হাঁটছেন। এ ছাড়া যে পথটি দিয়ে তারা যাবেন, তার প্রতিটি মোড়ে পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

এদিকে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান ‘তথ্যসন্ত্রাস’ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬