জুলাই বিপ্লবের কন্যাদের সঙ্গে ড. ইউনূস: নতুন বাংলাদেশের স্বপ্ন 

১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জুলাই বিপ্লবের নারীরা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জুলাই বিপ্লবের নারীরা © টিডিসি সম্পাদিত

জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের নজিরবিহীন গণ-অভ্যুত্থানের সাহসী নারীদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নারী শিক্ষার্থীসহ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের শিরোনাম ছিল জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না।

অভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, আজ তোমাদের দেখা পেয়েছি, এটা আমার জন্য ঐতিহাসিক দিন। তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছ, তা ইতিহাসের অংশ। পৃথিবীর অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু এই অভ্যুত্থান ভিন্ন। এটি কোনো বড় নেতার নির্দেশে হয়নি; এটি তোমাদের নিজস্ব প্রয়াস।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে। ৫ আগস্টের আগের বাংলাদেশ আর নেই। আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করেছি। এই প্রতিজ্ঞা তোমরা ধরে রাখবে।

অনুষ্ঠানে অভ্যুত্থানের সাহসী নারীদের উচ্ছ্বাস ও প্রতিজ্ঞার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্মজীবী ও গৃহিণী—সবাই মিলে যে আন্দোলন করেছ, তা জাতির জন্য গর্বের। তোমরা আমাদের আশা ও অনুপ্রেরণা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক এ নারী সমাবেশের আয়োজন করা হয়েছে।

জুলাই-আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারীরাও আয়োজনে অংশ নেন।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence