ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ৫৩ বস্তা সার লুটের অভিযোগ

১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
অভিযুক্ত দুই ছাত্রদল নেতা

অভিযুক্ত দুই ছাত্রদল নেতা © সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পিকআপ ভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনায় ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সবুজ এবং শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় এ লুটের ঘটনা ঘটে। পুলিশ মঙ্গলবার ভোরে অভিযানে চালিয়ে ৪৭ বস্তা সার উদ্ধার করেছে।  

অভিযুক্ত রাশেদুল ইসলাম সবুজ ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং শরিফুল ইসলাম সবুজ পশ্চিম সারডুবী এলাকার ছাত্রদল নেতা।  

জানা গেছে, পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে ৮০ বস্তা সার বিক্রি করেন কালীগঞ্জ উপজেলার চাপারহাটের এক ব্যবসায়ীর কাছে। সারগুলো পাটগ্রাম থেকে কালীগঞ্জে নেওয়ার পথে দোয়ানী মোড়ে গাড়ি থামিয়ে ৫৩ বস্তা সার লুট করা হয়।  

ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা রাশেদুলের বাড়ি থেকে ১১ বস্তা এবং তার দেওয়া তথ্যমতে আরও ৩৬ বস্তা উদ্ধার করা হয়।  

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ নোমান বলেন, জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, ৫৩ বস্তার মধ্যে ৪৭ বস্তা উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬