ছাত্রদল মানববন্ধনে নেতাকর্মীরা

মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড আওয়ামী লীগ

১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
ঢাকা কলেজ ছাত্রদলের মানববন্ধন

ঢাকা কলেজ ছাত্রদলের মানববন্ধন © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যথাযথ বিচারের দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে তারা এসব কথা বলেন। তারা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে অসংখ্য মানুষকে খুন, গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড।

নেতাকর্মীরা আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সে সময় আমাদের মানবাধিকার বলতে কোনো কিছু ছিল না। নির্বিচারে গণগ্রেপ্তার করা হয়েছে। তাই এখন সময় এসেছে এসব ফ্যাসিবাদী আচরণের জবাব দেওয়ার। গুম, খুন এবং নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতৃবৃন্দকে গুম-খুন করেছে। তারা এখনও ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার।

সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম-খুনের স্বাক্ষী হয়েছে। আমরা মানবাধিকার সমুন্নত একটি বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের আগামীর বাংলাদেশ দেখতে চাই।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence