র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির

১০ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

সংবাদ সম্মেলনে কথা বলছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ © সংগৃহীত

র‍্যাপিড আ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে বিতর্কিত পুলিশ বাহিনীকে সংস্কারে পুলিশ কমিটি গঠন করেছে বিএনপি।  পুলিশের গুম খুন দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশের সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: আগরতলা অভিমুখে লংমার্চ ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে। এই লক্ষ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা ও বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশ মালা দিয়েছে পুলিশ কমিটি। এই কমিশন পুলিশ বাহিনীর ওয়াচডগ হিসেবে কাজ করবে। 

কর্মকাণ্ড বিবেচনা করে বিএনপির পুলিশ কমিটি র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বলেও জানান মেজর হাফিজ।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬