আওয়ামী লীগের সময়ে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ

১০ ডিসেম্বর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সচিবালয়

সচিবালয় © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার ৭৫৪ কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কমিটি।

অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাদের তিন মাস সময় দেওয়া হয়।

প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতিসহ নানাভাবে হেনস্তার শিকার কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছেন পাঁচ সদস্যের এ কমিটি।

কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সদস্য করা হয়। এ ছাড়া কমিটিতে আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব সদস্য হিসেবে রয়েছেন। কমিটিকে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬