দুই দেশের সম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবে: ভারতের পররাষ্ট্রসচিব

০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
প্রধান উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রসচিব

প্রধান উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রসচিব © সংগৃহীত

দুই দেশের সম্পর্কের মধ্যে যে মেঘ সৃষ্টি হয়েছে, তা দূর করতে হবে বলে মন্তব্য করেন ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি এ মন্তব্য করেন অপপ্রচার এবং সংঘাতপূর্ণ ঘটনা নিয়ে আলোচনার সময়।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ কালে এসব কথা বলেন তিনি।

এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মিশ্রির পক্ষ থেকে সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “প্রতিনিধিত্বমূলক অপপ্রচার এবং সংঘাতপূর্ণ ঘটনা সম্পর্কের মধ্যে একটি মেঘ তৈরি করেছে। আমাদের উচিত এই মেঘটি দূর করা এবং সম্পর্ক পুনঃস্থাপিত করা।” এতে বাংলাদেশ সরকারও একমত পোষণ করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘অপপ্রচারের জবাব লিখিত ও মৌখিক—বহুভাবেই বলেছি, যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম। সেগুলো কখনো কখনো ব্যক্তিগত, বেশির ভাগই রাজনৈতিক। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, বাংলাদেশ সরকার না এটির অংশ, না এটি কোনোভাবেই বরদাশত করছে। যেখানে যেখানে এ রকম অভিযোগ এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, এই মেঘটি দূর করতে হবে। আমরাও বলেছি, এই মেঘটি দূর করতে হবে।’  

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence