১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে পুলিশে যত নিয়োগ

০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন

ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলী জানিয়েছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে গত ১৫ বছরে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ হয়েছে। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) দায়িত্ব নেওয়ার পর ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘গত ১৫ বছরে যে নিয়োগ করা হয়েছে তাতে নানাভাবে যাচাই বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের,  তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ‘আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না।

কমিশনার বলেন, ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারি আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬