‘বিএনপি-জামায়াত আমাকে তুলনামূলক বেশি ভালোবাসে’

০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
গোলাম রাব্বানী

গোলাম রাব্বানী © সংগৃহীত

দলের নানা সমস্যা, সংকট ও ত্রুটি-বিচ্যুতি সংশোধনের জন্য মানসিক দৃঢ়তাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এ সময় বিএনপি-জামায়াতকে টিপ্পনী কেটে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত আমাকে তুলনামূলক বেশি ভালোবাসে!’

শনিবার (৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে গোলাম রাব্বানী লেখেন, ‘হক কথা একটু টকই লাগবে। কঠিন সত্য হজম করা এবং তা মেনে নিয়ে নিজেদের সমস্যা, সংকট, ত্রুটি-বিচ্যুতি সংশোধনের মানসিক দৃঢ়তাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন।

দলের ভেতরে আবশ্যক পরিবর্তন ও তৃণমূল নেতার-কর্মীদের প্রাপ্য নিয়ে উচিত কথা বললে দলেরই ‘সঠিক চিন্তা ও বিশ্লেষণ শক্তি হারানো’ ‘ঝাঁকের কৈ’ শ্রেণী থেকে বিভিন্ন ট্যাগ পাওয়া নতুন কিছু নয়!

তবে ছাত্রলীগের সাবেক সভাপতি-সেক্রেটারিগণ গড়ে ২/৩/৪টা রাজনৈতিক মামলা খেলেও আমার জন্য এখন পর্যন্ত ৩১টা বরাদ্দ হওয়ায়, এটুকু বোঝা যায়, বিএনপি-জামায়াত আমাকে তুলনামূলক বেশি ভালোবাসে!

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬