‘ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে কাজ পাবেন, এমন ব্যবস্থা গড়ে তুলতে চাই দেশে’

০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন হলে জনগণ যে সিদ্ধান্ত দেবে বিএনপি সেটা মেনে নেবে বলেও তিনি জানিয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক বিভাগের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে, তা আমাদের করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেশের এমন এক অবস্থা গড়ে তুলতে চাই, যেখানে চিকিৎসার জন্য মানুষকে দেশের বাইরে যেতে হবে না, ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে কাজ পাবেন, কৃষক তার পণ্যের ন্যায্য দাম পাবেন। স্বৈরাচারকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে উৎখাত করেছি, তেমনি জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আমাদের একত্রে কাজ করতে হবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মানুষ যদি না জানতে পারে বিএনপি কী চায়, জনগণের জন্য কী ভাবে, ছাত্রের জন্য কী ভাবে, নারীদের জন্য কী ভাবে, কৃষকের জন্য কী ভাবে, শ্রমিকের জন্য কী ভাবে তাহলে জনগণের সমর্থন আমাদের ওপর থাকবে না। হয়তো একবারে আমরা পারব না। তবে আমরা সূচনা করে যেতে চাই। পরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে পর্যায়ক্রমে আমরা একটা জায়গায় যাব। এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাইলে জনগণের সমর্থন দরকার।

তিনি আরও বলেন, আমরা দেশে একটা জবাবদিহি প্রতিষ্ঠা করতে চাই। শুধু প্রধানমন্ত্রী বা এমপির জবাবদিহি নয়, জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে সমাজের সব পর্যায়ে। মেয়র, ইউপি চেয়ারম্যান-সমাজের প্রতিনিধিত্বশীল যেকোনো ব্যক্তি জবাবদিহির ঊর্ধ্বে নয়। শেখ হাসিনার সময়ে জবাবদিহি ছিল না মন্তব্য করে তিনি বলেন, জবাবদিহি থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পারত না।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬