বর্ষসেরা চা প্রেমীদের সম্মাননা দিলেন দোকানি

০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
বর্ষসেরা চা প্রেমীদের সম্মাননা

বর্ষসেরা চা প্রেমীদের সম্মাননা © সংগৃহীত

‘বন্ধ না হলে দুর্নীতি, হবে না দেশের উন্নতি’ স্লোগানে আয়োজিত এক অনুষ্ঠানে বর্ষসেরা চা প্রেমীদের সম্মাননা দিলেন আলোচিত চা দোকানি মো. হারুন মিয়া। শনিবার (৭ডিসেম্বর) রাতে ময়মনসিংহের গৌরীপুরে বর্ষসেরা ২০ জন সেরা চা প্রেমীকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে একটি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
 
শোভাযাত্রায় চা-গ্রাহক, বই-প্রেমী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কথাসাহিত্যিকরাও অংশ নিয়ে হারুনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশে দুর্নীতি বন্ধের আহ্বান জানান। বর্ষসেরা গ্রাহক সম্মাননা অনুষ্ঠানের পুরস্কার হিসাবে ক্রেস্টের সঙ্গে বইও প্রদান করা হয়।
 
চা বিক্রেতা হারুন মিয়া বলেন, আমি প্রতিবছর দোকানের সেরা চা গ্রাহক ও বইপ্রেমীদের সম্মাননা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে অর্ধ শতাধিক গ্রাহক ও বইপ্রেমীকে ক্রেস্ট ও বই দিয়ে সম্মাননা দিয়েছি। পাশাপাশি দুর্নীতি বিরোধী শোভাযাত্রা করেছি।
 
সেরা চা-গ্রাহক ও বইপ্রেমীদের উপহার তুলে দিয়ে প্রধান অতিথি হিমেল চৌধুরী বলেন, একজন চা বিক্রেতা হয়ে হারুনের যেখানে দুই টাকা লাভের চিন্তা করার কথা। সেখানে তিনি প্রতিদিন ছয়টি পত্রিকা রাখছেন দোকানের চা প্রেমী গ্রাহকদের পড়ার জন্য। পাশাপাশি চা বিক্রির টাকায় গড়ে তুলেছেন পাঠাগার। চা খেতে আসা গ্রাহকরা তার দোকানে এসে বই পড়ার সুযোগও পাচ্ছেন, নিবন্ধন করে পড়ার জন্য বেই বাড়িতেও নিয়ে যেতে পারছেন। হারুন হতে যাচ্ছেন আমাদের আরেক পলান সরকার।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ এমদাদুল হক। বক্তব্য রাখেন সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংবাদিক মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীবসহ আরও অনেকে।
ট্যাগ: জাতীয়
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬