‘ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে’

০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন নৌপরিবহণ উপদেষ্টা

উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন নৌপরিবহণ উপদেষ্টা © সংগৃহীত

নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ভারত আমাদের বিনা পয়সায় কিছু দেয় না, টাকার বিনিময়ে দেয়। কাজেই তারা যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর সঙ্গে দুই দেশের লাখ লাখ লোক জড়িত।’

আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয় না। তবে যা হচ্ছে, তা সবই রাজনৈতিক। কখনো শুনেছেন সব পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আজ হোক-কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐকমত্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা, সেটা তখন এলোমেলো হয়ে যায়। 

তিনি বলেন, ‘একদল এক রকম বলবে, আরেক দল সেটা অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছে। এটা একটা বড় অর্জন। এটা একটা উদাহরণ হয়েছে।’

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬