হাসিনা না পালালে তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেত না

০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা না পালালে তার হাড্ডি-মাংস খুঁজে পাওয়া যেত না। তিনি পা‌লি‌য়ে গে‌ছেন। কারণ তার পালা‌নো ছাড়া পথ ছিল না। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সবাই জা‌নে স্বৈরাচার হাসিনা একটা খু‌নি, লু‌টেরা, ফ‌্যা‌সিস্ট। অনেককেই বলতে শুনি শেখ হা‌সিনা ফি‌রে আস‌বেন। তিনি নাকি চট করে ঢুকে পড়বেন। তার আ‌গে ব‌লে‌ছি‌লেন টুস ক‌রে ফে‌লে দেবেন। কাউ‌কে ব‌লে‌ছেন গলা টি‌পে মে‌রে ফেল‌বেন। অথচ শেখ হাসিনা এখন বি‌দে‌শেও জায়গা পা‌চ্ছেন না।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা সরকার যে দুর্নীতি, অন্যায়, অত্যাচার ও নির্যাতন জনগণের ওপর করেছে তা থেকে মুক্তি পাবে নতুন বাংলাদেশ। ছাত্র-জনতা নতুন বাংলাদেশ চায়। তারা আগের বাংলাদেশ চায় না। সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক ড. জাকির হোসেন, খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬