অসহযোগিতা করলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: সাখাওয়াত হোসেন

০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এম সাখাওয়াত হোসেন

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এম সাখাওয়াত হোসেন © টিডিসি

বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, তারা গরু রপ্তানি বন্ধ করেছে, কিন্তু আমরা তো গরুর মাংস না খেয়ে থাকি না। ভারত রপ্তানি বন্ধ করলে তারাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।"

আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিডিয়ার অপপ্রচার প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, অপপ্রচারে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু মিডিয়ার ভুল প্রচারণা মানুষের মনে ভারতবিরোধী মনোভাব সৃষ্টি করছে।

আরও পড়ুন: হাসিনা না পালালে বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলতো: উপদেষ্টা সাখাওয়াত

স্বাধীনতার পর জাতীয় ঐকমত্যের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, "আজ হোক বা কাল, রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক ঐক্য অত্যন্ত ফলপ্রসূ হবে।"

ভোমরা স্থলবন্দরের উন্নয়ন প্রসঙ্গে শ্রম উপদেষ্টা জানান, ১ হাজার ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

সেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিব কলেজছাত্র ছিলেন, বাবা ঢাবি কর্ম…
  • ১৬ মার্চ ২০২৬
এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ভ…
  • ১৬ মার্চ ২০২৬
৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence