খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে: সারজিস

০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুর্নবাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি।’

আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গণমাধ্যমেকে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, শেখ হাসিনার নাম যারা নিচ্ছে, তাদের খুঁজে বের করার পাশাপাশি, খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।

আরও পড়ুন: হাসনাত-সারজিসের গাড়িবহরে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি

তিনি আরও বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও  আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতার দাবি জানান তিনি। 

এর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সারজিস আলমের কুশল বিনিময়কালে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। সারজিস আলম ও মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধসহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬