ঢাকায় শীত কখন থেকে জেঁকে বসতে পারে?

০৭ ডিসেম্বর ২০২৪, ১০:২০ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
রাজধানীতে শীত

রাজধানীতে শীত © সংগৃহীত

দেশের উত্তরে শীত জেঁকে বসেছে গত মাসেই। সে তুলনায় ঢাকায় শীত এখনো পুরোদমে আসেনি। তবে সন্ধ্যা লাগতেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়া শুরু করে। ডিসেম্বরের শুরু থেকেই এমন কুয়াশা দেখা যাচ্ছে। যা দিন দিন বাড়ছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনের মধ্যে কুয়াশার পরিমাণ আরও বাড়বে। ধারণা করা হচ্ছে মাসের শেষের দিকে পুরোদমে শীত জেঁকে বসতে পারে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

তবে আগামী ৯ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬