বগুড়া কেন বঞ্চিত, নেপথ্য কারণ জানালেন সারজিস

০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বিগত ১৬ বছরে ৬৪ জেলার মধ্যে শুধুমাত্র নামের কারণে বেশি বৈষম্যের শিকার হয়েছে বগুড়া জেলা বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পারিবারিক কাজে বগুড়ায় এলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, ‘শুধু নামের কারণে বগুড়ার নাম যতবার এসেছে, ততবার উন্নয়ন আটকে গেছে। আর কোথাও কোনো বৈষম্য সৃষ্টি হতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ার ছাত্র-জনতার ভূমিকা অনস্বীকার্য। উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শহীদ ও আহতের সংখ্যা এই বগুড়াতেই।’

ভারতের ‘আগ্রাসী ভাব’ ও মিডিয়ার অপপ্রচারের ব্যাপারে সারজিস বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উসকানিতে নষ্ট করার চেষ্টা করলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত। এ ছাড়া, ভারতই নির্ধারণ করবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে।’

ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে যেভাবে শুষে খেয়েছে, সেই সুযোগ আর দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence