ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ইউসুফ-মাহবুব

০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা © সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইউসুফ আহমদ মানসুর, সহ-সভাপতি মুহাম্মাদ মুনতাসির আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানের নাম ঘোষণা করা হয়। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 

নতুন কমিটি ঘোষণার আগে ইউসুফ আহমদ মানসুর কেন্দ্রীয় সম্মেলনে ১৩ দফা উপস্থাপন করেন। 

উল্লেখযোগ্য দফাসমূহগুলো হলো: স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার; জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী, হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা; ভারতীয় আগ্রাসন প্রতিরোধে শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের কাছে থেকে নিজেদের সব হিস্যা বুঝে নেওয়া; সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন; বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করা;  আহতদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকুরির সুবিধা নিশ্চিত করা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬