প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, ১৭ মাস পর যুবক আটক

০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
আটককৃত নভীর ইসলাম

আটককৃত নভীর ইসলাম © টিডিসি ফটো

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে সাজানো অপহরণ মামলার ঘটনায় আত্মগোপনে থাকা তানভীর ইসলামকে (২৪) দীর্ঘ ১ বছর ৭ মাস পর আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ৫ ডিসেম্বর ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তানভীর ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠী গ্রামের শহিদুল ইসলামের পুত্র।

সাতক্ষীরা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলাম এবং একই এলাকার রবিউল ইসলামের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষ রবিউল ইসলামকে ফাঁসানোর উদ্দেশ্যে শহিদুল তার ছেলে তানভীরকে আত্মগোপনে পাঠিয়ে অপহরণের নাটক সাজান। পরে তিনি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ চারজনকে আসামি করে একটি পিটিশন মামলা (নং-৩৬৩/২০২৩) দায়ের করেন।

তিনি জানান, আদালতের নির্দেশে পিবিআই তদন্তে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় জানতে পারে, মামলাটি সাজানো। দীর্ঘ অনুসন্ধানের পর, সাতক্ষীরা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয়।

নূর ইসলাম আরও জানান, মামলায় তানভীরের বয়স ১৭ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স ২৪ বছর। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬