লন্ডনে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM

আগামী ৮ ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনার সভাপতিত্বে একটি সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ওই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা।

তিনি কীভাবে এ সুযোগ পাচ্ছেন, এটা ভারত বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

রফিকুল আলম বলেন, আমাদের জানা পত্রিকার মাধ্যমে। আমরা জেনেছি, এরকম একটা রাজনৈতিক মিটিং আছে।

তিনি (শেখ হাসিনা) বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন, আমরাও সেরকম জানি।

কীভাবে এটা ফেসিলেটেড হচ্ছে, এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছে, তারা এটা ভালো বলতে পারবে।

অন্য এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য অংশীদার। এ ছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ পাঁচ দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে।

রফিকুল আলম বলেন, আমাদের পাঁচ দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্য হওয়ার সম্ভাবনা খুবই কম।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence