ঢাকায় ফেরানো হচ্ছে কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে

০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ওই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কলকাতার মিশনপ্রধান ইতোমধ্যেই দেশে ফিরেছেন। এদিন ত্রিপুরার সহকারী হাইকমিশনারেরও ঢাকায় ফেরার কথা রয়েছে।

জানা যায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা থেকে বৃহস্পতিবার শিকদার মো. আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তিনি।

অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও ঢাকার পথে রওনা হয়েছেন।

আরও পড়ুন: আগরতলায় বাংলাদেশের দূতাবাসে ভারতীয়দের হামলা, ছিঁড়ে ফেলা হলো পতাকা

গত সোমবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুর করে। এ হামলার এক দিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence