সাজা মওকুফ ১৬ কারাবন্দির, মুক্তির নির্দেশ

০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা কেন্দ্রীয় কারাগার © সংগৃহীত

আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ জন কারাবন্দির সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ।

এতে বলা হয়, আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ১৬ জন অর্ধেকের বেশি সাজাভোগ করা কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন।

এতে আরও বলা হয়, সেই মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ওই বন্দিদের কারাগার থেকে মুক্তি দিতে আদেশ দেয়া হয়েছে।

ট্যাগ: কারাগার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬