ডেঙ্গুতে এক দিনে আরও পাঁচ জনের মৃত্যু

০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ডেঙ্গুর প্রকোপ

ডেঙ্গুর প্রকোপ © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫১৪ জন। এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৮, ঢাকা উত্তর সিটিতে ৯৯ এবং দক্ষিণ সিটিতে ৯৮, খুলনা বিভাগে ৬৪, রাজশাহী বিভাগে ৫০, ময়মনসিংহ বিভাগে ১৭, রংপুর বিভাগে ১ এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।  সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬২৭ জন।

বুধবার ৬২৯ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩৫০ জন পুরুষ ও ২২০ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪ হাজার ১৪৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৭৩৯ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬