নোয়াখালীতে ডুবোচরে ভেসে এলো তিমি

০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে তিমিটি

হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে আসে তিমিটি © টিডিসি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি তিমি। সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমি মাছটি উপজেলার চর আতাউরের ডুবোচরে ভেসে আসে। সকালে স্থানীয় জেলেরা দেখেন কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমিটি আটকে আছে। তিমি ভেসে আসার খবরে দেখতে ভিড় জমান সাধারণ লোকজন।

আরও পড়ুন: ‘ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে’

পরে খবর পেয়ে কোস্টগার্ডের একদল সদস্য ঘটনাস্থলে আসেন। তারা জেলেদের সহযোগিতায় তিমিটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেন। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি তীরের দিকে চলে আসে। পরে মেঘনা নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিমিটি  জীবিত অবস্থায় ছিল। তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়ে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬