শাহবাগে বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ী নিহত

০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
শাহবাগে ফুল ব্যবসায়ী নিহত

শাহবাগে ফুল ব্যবসায়ী নিহত © সংগৃহীত

রাজধানীর শাহবাগে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ছেলে অনিক হোসেন জানান, শাহবাগ মোড়ে ফুটপাতে ফুলের দোকান রয়েছে তার বাবার। ভোরে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এরপর সকাল ৬টার দিকে তিনি ফোনে খবর পান, শাহবাগ মোড়ে শ্যামলী বাসের ধাক্কায় তার বাবা মারা গেছেন। পরে হাসপাতালে এসে বাবার মরদেহ দেখতে পান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

ফারুক বলেন, আজ ভোরের দিকে ওই ফুল ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসাপাতালে নিয়ে এলে মারা যান তিনি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।'

এ বিষয়ে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির বলেন, 'ভোরে ঢাকা ক্লাবের উলটো পাশে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ফুল ব্যবসায়ী। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।'

উল্লেখ্য, নিহত আনোয়ার হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়। ঢাকায় হাজারীবাগ এলাকার একটি বাসায় সপরিবারে ভাড়া থাকতেন তিনি। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬