মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন গিয়াসউদ্দিন মামুন

০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
গিয়াসউদ্দিন আল মামুন

গিয়াসউদ্দিন আল মামুন © সংগৃহীত

মানি লন্ডারিংয়ের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী।

তিনি জানান, ২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা, ১২ কোটি টাকা অর্থদণ্ড এবং ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করা হয়। ইতোমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন।

তবে স্বাধীন বিচারিক রায়ে ওই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬