প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ফয়েজ আহম্মদ

ফয়েজ আহম্মদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি দৈনিক 'নিউ এজের' সিনিয়র রিপোর্টার ফয়েজ আহম্মদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে ফয়েজ আহম্মদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে ‘সিনিয়র সহকারী প্রেস সচিব’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তিনি পঞ্চম গ্রেডের সর্বোচ্চ ধাপে বেতন ভাতাসহ অন্যান্য সুবিধায় প্রাপ্য হবেন।'

আরো পড়ুন: বিজয় দিবসে কুচকাওয়াজ নয়, হবে ‘বিজয় মেলা’

এখন পর্যন্ত ফয়েজ আহম্মদসহ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে মোট ৬ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন প্রেস সেক্রেটারি, দুইজন উপ-প্রেস সেক্রেটারি এবং দুইজন সহকারী সেক্রেটারি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close