সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে পড়ে আছে বাংলাদেশির মরদেহ

০৫ ডিসেম্বর ২০২৪, ১০:০১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
নিহত বাংলাদেশি

নিহত বাংলাদেশি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তঘেঁষা বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা লাশটি দেখে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিজিবি ও পুলিশকে জানায়। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিনা।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ওই রাতের মধ্যে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে তার পরিবার খোঁজ করতে থাকলে একপর্যায়ে সীমানা পিলার ১২শ’ ৫১ এর ২শ’ ফুট ভেতরে (ভারতীয় অংশে) তার মরদেহের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, গুলিতে মারা গেছেন আশরাফ উদ্দিন। তবে কার গুলিতে মারা গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মরদেহ ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগ: বিজিবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬