দু-এক দিনের মধ্যে দেশবাসী সুখবর পাবে: জামায়াতের আমির

০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশের জনগণ আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পাবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করবো। কারও ফাঁদে পা দেবো না, মাথা নত করবো না, তবে সীমালঙ্ঘনও করবো না। আশা করি, দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন।

জামায়াত আমির জানান, দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতীয় ঐক্যের প্রয়োজন। তিনি বলেন, সরকার যেন যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটি নিশ্চিত করতে আমরা সহযোগিতা করবো। প্রোপাগান্ডা মোকাবিলায় দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগাতে হবে।

বিকেল সোয়া ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন। জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়।  

বিএনপির পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সংলাপে অংশগ্রহণ করে। এছাড়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রণ না পাওয়ায় জাতীয় পার্টি সংলাপে যোগ দেয়নি।  

সংলাপে অংশগ্রহণকারী নেতারা জাতীয় ঐক্যের মাধ্যমে চলমান ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

ট্যাগ: জামায়াত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬