পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
আসমা সুলতানা যুথী

আসমা সুলতানা যুথী © সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ ওই নেত্রীর ভাণ্ডারিয়ার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আসমা সুলতানা যুথী ভাণ্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬