গুলিবর্ষণ ও হত্যা মামলায় ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগ নেতা গ্রেফতার

০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ছাত্রলীগ নেতা শাহ জালাল শাওন

ছাত্রলীগ নেতা শাহ জালাল শাওন © টিডিসি ফটো

ঢাকা জেলা উত্তরের আশুলিয়ায় ছাত্র-জনতাকে গুলিবর্ষণ ও হত্যার মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা শাহ জালাল শাওনকে মেহেরপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি দল। পরে মেহেরপুর থেকে তাকে আশুলিয়া থানায় নিয়ে আসে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মাসুদ আল মামুন। এর আগে গতকাল দুপুর বারোটায় ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশের সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে গুলিবর্ষণ ও হত্যার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল। 

পুলিশ আরো জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির মাধ্যমে খোঁজ পায় যে, সে বর্তমানে মেহেরপুরের গাংনী উপজেলায় রয়েছে। পরে আশুলিয়া থানা পুলিশ মেহেরপুরের র‍্যাব-৬ কে তার অবস্থান নিশ্চিত করেন। এরপর রবিবার রাতে আশুলিয়া থানা পুলিশের এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল মেহেরপুরের গাংনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তার শাহ জালাল শাওনের বয়স ২৮ বছর। আশুলিয়ার নরসিংহপুর এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। সে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি ছিলেন। 

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেছেন, গতকাল দুপুরে গ্রেপ্তার শাহ জালাল শাওনকে মেহেরপুর থেকে আশুলিয়া থানায় আনা হয়। পরে গতকাল দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬