রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ মানুষ

০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
পুলিশ

পুলিশ

৮৯.৫ শতাংশ মানুষ পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান এবং ভুয়া ও গায়েবি মামলার অবসান চান ৯৫ শতাংশ মানুষ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে ‘কেমন পুলিশ চাই’ জরিপের ফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।

ফলাফলে দেখা গেছে, রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাওয়ার ক্ষেত্রে উত্তরদাতাদের মধ্যে সর্বাধিক মতামত এসেছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে নিরপেক্ষ পুলিশ এবং তৃতীয় অবস্থানে দুর্নীতিমুক্ত পুলিশ চাই- এমন ক্যাটাগরিতে মতামত এসেছে।

আরও পড়ুন:  ‘কেমন পুলিশ চাই’ জনমত জরিপের ফল প্রকাশ

জরিপে উঠে এসেছে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ উত্তরদাতা। ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চান ৭৭.৯ শতাংশ উত্তরদাতা। এছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত মানবাধিকারের চরম লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে ৭৪.৯ শতাংশ উত্তরদাতা। ভুয়া এবং গায়েবি মামলার অবসান চান ৯৫ শতাংশ উত্তরদাতা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন উত্তরদাতা। এর মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের অংশগ্রহণের হার ৮৬.৬ শতাংশ। উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬.৪ শতাংশ, ছাত্র ২৭.২ শতাংশ, ব্যবসায়ী ৭.৬ শতাংশ। উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার বাসিন্দা, পরবর্তী অবস্থানে রয়েছেন যথাক্রমে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বাসিন্দারা।

ট্যাগ: পুলিশ
ইরানে মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত ৩৭
  • ১৫ জুলাই ২০২৬
দেশের ৪ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
  • ১৫ জুলাই ২০২৬
শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ 
  • ১৫ জুলাই ২০২৬
১৮ বারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত, প্রতিবেদন ২০ আ…
  • ১৫ জুলাই ২০২৬
ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence